শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চলেছে পেপিনোমেলন ঔষধি ফল

তিমির চক্রবর্ত্তী: [২] রংপুরের মিঠাপুকুরের চুহড় গ্রামের চাষি সেলিম মিয়া, ছাদ বাগানের এই ফল মাঠে সফলভাবে উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। করছেন বিভিন্ন দেশের আরও কয়েকটি ফল-ফলাদির চাষ। যমুনা টিভি

[৩] এই চাষি জানান, এটি আবহাওয়া উপযোগী, সাথে কাঙ্ক্ষিত দাম। নতুন জাতের এই ফলের চাষ অনেকেরই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। ফলটা দেখতে অনেকটাই বেগুনের মতো। দক্ষিণ আমেরিকার ফল পেপিনোমেলন ঘর বেঁধেছে বাংলার জল, হাওয়ায়। শখের বসে বিদেশ থেকে একটি চারা এনে এখন বাণিজ্যিকভাবে চাষ করছি।

[৪] জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা বলেন, এটি এন্টি অক্সিডেন্টসহ নানা গুন সমৃদ্ধ ফল। পেপিনোমেলন দেশের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষিবিভাগ।

[৫] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, পেপিনোমেলন ছাড়াও বিদেশি ডুমুর, খেজুর, এপ্রিকট, পিচফলসহ নানা প্রজাতির ফল চাষের উদ্যোগ নিয়েছেন সেলিম। বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করতে চায় কৃষি বিভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়