শিরোনাম
◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় টুইটারের আয়ে ধস

মুসা আহমেদ: [২] করোনার কারণে বিজ্ঞাপন কমে যাওয়ায় আয়ে ধস নেমেছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের। করোনার আগ মহুর্তে স্টক ১২ শতাংশ থাকলেও বৈশ্বিক এ মহামারির প্রভাবে বছরের এ তিনমাসে সেটি নেমেছে ৬ শতাংশেরও নিচে। সিএনবিসি

[৩] টুইটারের এক প্রান্তিক আর্থিক প্রতিবেদন নিয়ে খবর প্রকাশ করে ওয়ালস্ট্রিট। বলা হয়, টুইটারের সক্রিয় ব্যবহারকারী ১৬৪ মিলিয়ন। বছরের শুরুতে শেয়ারপ্রতি আয় ১০ শতাংশ ধরে আনুমানিক মোট আয় ধরা হয় ৭৭৬ মিলিয়ন ডলার। করোনা বিশ্বজুড়ে ব্যাপক বিস্তার লাভ করায় সেই প্রত্যাশিত মুনাফা কেড়ে নিয়েছে।

[৪] এ বিষয়ে টুইটারের প্রধান আর্থিক ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন নেদ সিগ্যাল বলেন, বছরের শুরুটা ভালো ছিলো। বিজ্ঞাপন ব্যবসাও ছিলো বেশ। তবে মার্চের দিকে বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেলে হোঁচট খায় ব্যবসায়ে।

[৫] গুগল ও ফেসবুকের ব্যবসা সম্পর্কে তিনি বলেন, বছরের প্রথম তিনমাসে ফেসবুক ও গুগলের ব্যবসাতেও ছিলো মন্দা। তবে এপ্রিলের এই কয়েক সপ্তাহ তাদের ঘুরে দাঁড়াতে দেখা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়