শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ০১ মে, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩৯তম বিসিএস উত্তীর্ণ ৬১ চিকিৎসকের নিয়োগ পেতে আবেদন

এস এম নূর মোহাম্মদ: [২] ৩৯ বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ মো. মিজানুর রহমানকে সহকারি সার্জন হিসেবে নিয়োগ দিতে পিএসসি গতবছর সুপারিশ করলেও নিয়োগ পাননি তিনি। মেধা তালিকায় ৮০ নম্বরে থাকা এই মিজানুর রহমান পিএসসির সুপারিশ অনুযায়ী নিয়োগ পেতে জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য সচিবসহ সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করেও প্রতিকার পাননি।

[৩] ৩৯তম বিসিএস উত্তীর্ণ ৪ হাজার ৭৩০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। আর এখনও নিয়োগ পাননি মিজানুর রহমান, সাদিয়া আফরিন, তানিয়া সুলতানা, এবিএম মেহেদী, মো. আবদুল্লাহ আল মামুনসহ ৬১ জন চিকিৎসক। পিএসসির সুপারিশ থাকার পরও নিয়োগ না হওয়ায় ওই চিকিৎসকরা নিয়োগের জন্য গত ২৩ এপ্রিল জনপ্রশাসন সচিব বরাবর আবেদন দিয়েছেন।

[৪] এদিকে আরো দুইহাজার চিকিৎসক নিয়োগ দিতে পিএসসি সুপারিশ পাঠিয়েছে। কিন্তু এই দুইহাজার চিকিৎসকের আগেই মেধা তালিকায় থাকা ৬২ জন চিকিৎসক এখনও নিয়োগ পাননি। এই ৬২ জনের মধ্যে ৬১ জন নিয়োগের জন্য জনপ্রশাসন সচিবের কাছে আবেদন দিয়েছেন। অাবেদনের অনুলিপি ল'রিপোর্টার্স ফোরামের সভাপতির কাছেও পাঠানো হয়েছে।

[৫] এবিষয়ে নিয়োগপ্রার্থী মেহেদী বলেন, বর্তমানে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। করোনা আক্রান্তের তালিকায় শতাধিক চিকিৎসকও রয়েছেন, যা খুবই উদ্বেগজনক। এছাড়াও অনেক চিকিৎসক কোয়ারেন্টিনে যেতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় দেশের একজন সচেতন নাগরিক এবং চিকিৎসক হিসেবে অামরা বসে থাকতে পারি না। আমরা দায়িত্ব পালন করতে চাই। এজন্য আমরা মানবিক বিবেচনায় নিয়োগের জন্য আবেদন দিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়