শিরোনাম
◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৩৪ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লবনের বস্তার ভেতরে ৫৯ হাজার ইয়াবা

মাসুদ আলম : [২] গ্রেপ্তারকৃতরা হলো- জিয়া বেপারী ও মুন্না ওরফে আলাউদ্দিন। বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। র‌্যাব আটক কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে অনুসরণ করতে থাকে। কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

[৩] র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ থেকে কাভার্ড ভ্যানে লবণের বস্তার ভেতর লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়