শিরোনাম
◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ◈ ত্রাণ, চিকিৎসা ও উদ্ধারকাজে গাফিলতি নয়, কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ‎আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত‎: শিক্ষামন্ত্রী ◈ বন্যার ভয়াবহতা: ৫১ প্রাণহানি, পানিবন্দি আড়াই লাখের বেশি পরিবার ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বড় উদ্যোগ: আমিনবাজার ও মাতুয়াইল প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ◈ ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল, নিরাপত্তা সতর্কতা জারি কয়েক দেশে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ৬ উপজেলায় মোবাইল কোর্টে ৩৬টি মামলায় ১,৯০,৭০০ টাকা জরিমানা

নজরুল ইসলাম: [২] সহকারী কমিশনার রোকনুজ্জামান খান জানান, দোকা‌নে টি‌সি‌বির পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব বাস্তবায়নে নোয়াখালী জেলা সদর, বেগমগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও হাতিয়া উপজেলায় বুধবার এসব অভিযান পরিচালনা করা হয়।

[৩] দণ্ডবিধি ১৮৬০, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন ২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জরিমানা করেন।

[৪] সদর উপজেলার সোনাপুর বাজারে জাহাঙ্গীর স্টোর, মোহাম্মদ স্টোর, হাসান কম্পিউটার ও তাজুল স্টোরকে ২টি মামলায় ৪,০০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ও আসাদুজ্জামান রনি।

[৫] বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে হামজা ট্রেডার্স ও আনোয়ার ট্রেডার্সসহ ১২টি প্রতিষ্ঠানকে ১২টি মামলায় ৯১,২০০ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরওয়ার কামাল। টিসিবির পণ্য অবৈধভাবে দোকানে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় হামজা ট্রেডার্সকে ৩০,০০০ টাকা ও আনোয়ার ট্রেডার্সকে ৫০,০০০ টাকা জরিমানা করে ২৩৪ লিটার টিসিবি তেল জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

[৬] সেনবাগ উপজেলার ফকিরহাট বাজার, বকশিরহাট বাজার, চন্দেরহাট বাজার ও দক্ষিণ রাজারামপুর এলাকায় ৫টি মামলায় ফাতেমা ফ্যাশন, কিং স্টার টেইলার্স, সাব্বির স্টোরকে ৭,২০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা।

[৭] সুবর্ণচর উপজেলার বাংলা বাজার, আক্তারমিয়ার হাট ও সুইজগেইট এলাকায় ৯টি মামলায় ৭৭,৩০০ টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান। পণ্য ও সেবার মূল্য তালিকা উল্লেখ না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আক্তারমিয়ার হাটের জামালকে ৫০,০০০ টাকা জরিমানা ও বিপুল পরিমান পণ্য সামগ্রী রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ধ্বংস করে দেওয়া হয়।

[৮] কোম্পানীগঞ্জ উপজেলার আদর্শগ্রাম (চর ফকিরা), চৌধুরী বাজার, বসুরহাট বাজার এলাকায় ৬টি মামলায় ৯,৫০০ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

[৯] হাতিয়া উপজেলার আফাজিয়া ও বান্দের গোরা এলাকায় ২টি মামলায় ১৫০০ টাকা জরিমানা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়