শিরোনাম
◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:০৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯: ফের ব্যবসায়িক কার্যক্রম শুরু করছে ওমান

ইসমাঈল আযহার: [২] ওমানের বাদশাহ হাইতাম বিন তারিক আল সাঈদ মঙ্গলবার (২৮ এপ্রিল)ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল আরাবিয়া

[৩] ওমান নিউজ এজেন্সির বরাতে খবরে বলা হয়েছে, দেশটির করোনাভাইরাস প্রতিরোধ সংস্থা এক বিবৃতি জারি করেছে। তাতে বেশকিছু দোকানের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে এসব দোকান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

[৪] তালিকায় ফিশবোট মেরামত, ইলেকট্রনিক্স, মোবাইল-কম্পিউটার, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও গাড়ি মেরামতসহ বেশ কিছু দোকান নাম উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কবে নাগাদ এই ঘোষণা বাস্তবায়ন করা হবে তা স্পষ্ট বলা হয়নি। দোকান খুললে মাত্র ২ জন একসঙ্গে একই দোকান থেকে কেনাকাটা করতে পারবে।

[৫] ওমানে সর্বশেষ করোনা রোগী শনাক্ত হয়েছে ৮২ জন। এ নিয়ে দেশটিতে মোট রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৩১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন এবং সুস্থ হয়েছে ৩৬৪ জন। ওয়াল্ড মেটার ইনফো, আল আরাবিয়া

  • সর্বশেষ