শিরোনাম
◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটিশ এয়ারওয়েজ তার কর্মীদের এক চতুর্থংশ হ্রাস করতে পারে

শাহনাজ বেগম : [২] করোনা মহামারীর কারণে ব্রিটেনে পতাকাবাহী বিমান সংস্থা ব্রিটিশ এয়ারজওয়েজের ৪৫ হাজার শক্তিশালী কর্মীর মধ্যে ১২ হাজার কর্মী তাদের কর্মসংস্থান হারাচ্ছে। বিবিসি

[৩] পাইলট ইউনিয়ন বাল্পার সাধারণ সম্পাদক ব্রায়ান স্ট্রুটন, এ সংবাদটি মারাত্মক এবং চাকরিচ্যুতদের জন্য প্রতিবাদ করছেন। সংস্থার প্রায় ৪ হাজার ৫শ’ পাইলট এবং ১৬ কেবিন ক্রু রয়েছে।

[৪] সংস্থার এক বিবৃতিতে কেবল ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে তবে গ্রুপটিতে রয়েছে আয়ার লিঙ্গাস এবং স্প্যানিশ ক্যারিয়ার, আইবেরিয়া এবং ভুয়েলিং। আরটিই

[৫] ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুল সংস্থা আইএজি জানিয়েছে, করোনা মহামারির আর্থিক ক্ষতি মোকাবিলায় কোম্পানি পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালের মত বিমানে ভ্রমণের চাহিদা না আসা পর্যন্ত এটি পুনর্গঠন সম্ভব না। তবে বিকল্প অন্য কোনো উপায় খুঁজে দেখার চেষ্টা করছে। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ