শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা মোকাবেলায় দৃষ্টান্তে নেপাল-ভুটান, এখন পর্যন্ত কোন মৃত্যু নেই

মহসীন কবির : [২] চীন ও ভারতে করোনার বিস্তার থাকলেও জনবহুল এ দুই দেশের মাঝে অবস্থিত নেপাল ও ভুটানের চিত্র একেবারে আলাদা। হিমালয়ের বুকে থাকা দুটি দেশেই গত বছর ডিসেম্বর থেকে চলতি সপ্তাহে কোনও করোনা রোগীর মৃত্যু নেই। আক্রান্তের সংখ্যাও হাতে গোনা। ডিবিসি টিভি

[৩] ২৪শে জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তিন মাসে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা অর্ধশতের কিছু বেশি। করোনায় মৃত্যু হয়নি একজনেরও।

[৪] শুরু থেকেই আক্রান্ত ও এর সংশ্লিষ্টদের প্রত্যেককে কড়া নজরদারির মধ্যে কোয়ারেন্টিনে রেখেছে নেপাল। আন্তর্জাতিক বিমান বন্দর ও সীমান্তে গড়ে তোলা হয়েছে হেল্থ ডেস্ক। ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বন্ধ রাখা হয়েছে কড়াকড়ি ভাবে। বাতিল রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন করা হয়েছে পুরো দেশকে।

[৫] এক পা দূরে বাংলার আলিপুরদুয়ার জেলার জয়গায় রয়েছে করোনা আতঙ্ক। আর উল্টো দিকে ভয় থাকলেও অনেকটা নিশ্চিন্ত পরিবেশ ড্রাগনের দেশ ভুটানে।

[৬] চারমাসে করোনা মোকাবিলায় ভুটান তৈরি করেছে নজির। বিশেষত গণস্বাস্থ্য কর্মসূচি ও জীবাণুনাশক ছড়িয়ে ভাইরাস প্রতিরোধে দুরন্ত সফলতা ড্রাগনভূমির। চারমাসে করোনায় ভুটানে ৭ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্য সুস্থ হয়েছেন ৫জন।

[৭] দুর্গম পার্বত্য এলাকাতেও পৌঁছে গিয়েছেন চিকিৎসকরা। চলছে জন প্রতি করোনা পরীক্ষা। করোনাভাইরাস রুখতে এই দেশে বাধ্যতামূলক ২১ দিনের কোয়ারেন্টাইন নিয়ম পালনেও ভুটানিদের নেই কোন কোন আলস্য।

[৮] বন্ধ রয়েছ শিক্ষা প্রতিষ্ঠান। করোনার সংক্রমণ ঠেকাতে সব বিদেশি পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করে ভুটান। বন্ধ রাখে সীমান্ত। দক্ষিণ এশিয়ার অন্যতম স্থলবন্দর ফুন্টশোলিং জিরো পয়েন্টে প্রবল কড়াকড়ি।

[৯] চীন থেকে ছড়িয়ে ইউরোপ ও আমেরিকায় মৃত্যুঘণ্টা বাজিয়ে চরেছে কোভিড নাইন্টির। অথচ হিমালয়ের দুই দেশ নীরব লড়াইয়ে নেমে করোনার বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়