শিরোনাম
◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী মারা গেছেন

নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী।

তিনি বলেন, ‌‘শৈশব থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতা নিয়ে বেড়ে ওঠেছেন। সম্প্রতি মস্তিস্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের নিউরো-সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মারা গেছেন’।

এর আগে সোমবার রাত ৮টার দিকে৷ চমেক হাসপাতালের অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী বলেছিলেন, ‘সকালে (সোমবার) জিন্নাত আলীকে যখন নিউরো-সার্জারিতে আনা হয়, তখন তিনি অজ্ঞান ছিলেন। উনার পরিস্থিতি এতই জটিল যে, তার আর জ্ঞান ফেরার সম্ভাবনা নেই। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার মস্তিস্কে টিউমার আছে এবং সেটা খুব বড়। এই মুহূর্তে টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ ডিভিকাল্ট এবং কোনো সম্ভাবনা নেই বললেই চলে’।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়। সূত্র : জাগোনিউজ২৪

  • সর্বশেষ