শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজন শীলদের বানানো কিট যদি আমেরিকার সিডিসির কাছে গ্রহণযোগ্য হয়, তখন কি হবে?

সাইফুদ্দিন আহমেদ নান্নু : আমি ভাবছি অন্য কথা ‘বিধিসম্মতভাবে’, ‘বিধিসম্মত প্রক্রিয়ায়’ গণস্বাস্থ্যকেন্দ্র তাদের উৎপাদিত কিট হস্তান্তর করেনি বলে আমরা সেটা গ্রহণ করলাম না। আমরা তীব্র সমালোচনার সাথে গণস্বাস্থ্যের বিজ্ঞানী বিজন শীল ও তার টিমের কিটের কার্যকা রিতাকেও প্রশ্নবিদ্ধ করে ঊর্ধাকাশে টাঙিয়েও দিলাম। এ পর্যন্ত সবই ঠিক আছে, ‘বিধিসম্মত’ই আছে। কিন্তু চিন্তার কেইসটাতো অন্যখানে। আমরা বিজন শীলের কিট না নিলে কি হবে, আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) এর প্রতিনিধিরা ঠিকই উপস্থিত ছিলেন এবং মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে তাদের হাতে গণস্বাস্থ্যকেন্দ্র আবিষ্কৃত কিট হস্তান্তরও করা হয়েছে।

আমার ধারণা যদি সত্যি সত্যি মার্কিনিদের হাতে ওই কিট হস্তান্তর হয়েই থাকে তা হলে তা এতোক্ষণে হয়তো আমেরিকার পথে আছে। সিডিসি মার্কিন সরকারের স্বাস্থ্য, ওষুধ বিষয়ক দিকটার দেখভাল করে, খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমেরিকানরা বেকায়দায় আছে আর বুদ্ধিমান বলে করোনা কেইসে সমস্ত সম্ভাবনাকে যাচাই করবে, জলে ডুবতে থাকা মানুষ যেমন বাঁচার জন্য খড়কুটো আঁকড়ে ধরে, ঠিক তেমনি করে যাচাই করবে সারা দুনিয়ায় পাওয়া সব সম্ভাবনাকে। আমাদের মতো নাক সিঁটকাবে না। খোদা না করুক, বিজন শীলদের বানানো গণস্বাস্থ্যকেন্দ্রের এই কিট যদি আমেরিকার কাছে গ্রহণযোগ্য হয় আর ভালো ফল দেয়তো দুনিয়াজুড়ে মহা হুল্লোর বেঁধে যাবে। তখন আমাদের পরশী দেশসহ অনেকেই এই কিটের জন্য লাইন দেবে। কী দেবে না? দেবে। ভাবুন একবার দৃশ্যটা। তখন আমাদের মুখটা, আমাদের ইজ্জত আব্রু কোথায় থাকবে, কোথায় থাকবে আমাদের ওষুধ প্রশাসনের বিধিবিধান। এখন উপায় একটাই আসুন সবাই মিলে দোয়া-দরুদ পড়ি, যাতে আমেরিকা বিজনশীলদের কিটকে তামাশার খেলনা বলে একেবারে ভূমধ্যসাগরে ছুঁড়ে ফেলে দেয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ