শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০২:০৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আমরা করোনার সর্বোচ্চ ঝুঁকিতে আছি, লকডাউন আরও কঠোর করুন : ব্রিটিশ প্রধানমন্ত্রী

সিরাজুল ইসলাম : [২] করোনা থেকে সেরে ওঠার পর সোমবার প্রথম অফিস করেন বরিস জনসন। প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের বাইরে এদিন তিনি আরও বলেন, লকডাউন প্রত্যাহারে চাপ দেবেন না। গার্ডিয়ান

[৩] ব্যবসা, পর্যটন, উদ্যোক্তা ও অর্থনীতি ক্ষতির শিকার হচ্ছে উল্লেখ করে বরিস বলেন, ধৈর্য্য হারাবেন না। সময়টা অনেক কঠিন। এ সময় তিনি জনগণকে ধন্যবাদ জানান।

[৪] মূলত ব্যবসায়ীরা লকডাউন শিথিল করতে চাপ প্রয়োগ করে আসছিলো। লকডাউন শিথিলে উৎসাহীদের উদ্দেশ্যে তিনি বলেন, এটা করলে সংক্রমণ বাড়বে। মৃত্যুর দ্বিতীয় ঢেউ আসবে। সেটা হবে ভয়াবহ।

[৫] লকডাউন শিথিল প্রশ্নে বিভক্ত হয়ে পড়েছে মন্ত্রিপরিষদ। সীমিত পরিসরে কাজে ফিরেছেন অনেকে।

[৬] ২৭ মার্চ বরিস জনসনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল তাকে সেইন্ট টমাস হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনদিন ছিলেন তিনি। বিবিসি

[৭] সোমবার পর্যন্ত ব্রিটেনে ১ লাখ ৫২ হাজার ৮৪০ জন করোনা রোগী শনাক্ত এবং ২০ হাজার ৭৩২ জন মারা গেছে। বিশে^ এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৯ লাখ ৯৫ হাজার ৭০৯ জন, মারা গেছে ২ লাখ ৭ হাজার ২০ জন এবং সুস্থ হয়েছে ৮ লাখ ৮১ হাজার ৫৬১ জন। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়