শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক

ইসমাঈল হুসাইন ইমু : [২] দাগনভূঞায় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার গায়ে হাত তোলায় সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা একরাম উল্লাহকে আটক করেছে পুলিশ। রোববারের পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার জানান, একরামের বিরুদ্ধে পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়া অভিযোগ এনে মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

[৪] পুলিশ জানায়, অপর এক আরোহীসহ মোটর সাইকেল নিয়ে রোববার সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের জিরো পয়েন্ট সংলগ্ন বসুরহাট সড়কে দাঁড়িয়ে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক একরাম উল্লাহ।

[৫] সেখানে কর্তব্যরত দাগনভূঞা থানার এসআই সুমন বড়ুয়া গাড়ি সরিয়ে সড়কের পাশে দাঁড়াতে বললে ক্ষিপ্ত হয় একরাম। বাকবিতণ্ডার একপর্যায়ে এসআই সুমনকে কিল-ঘুষিও দেয় সে। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের নিবৃত্ত করে। অপর পুলিশ সদস্যরা একরামকে আটক করে থানায় নিয়ে যায়। একরাম জিরো পয়েন্ট সংলগ্ন সওদাগর বাড়ির বাসিন্দা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়