শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে  

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হারিয়ে যাওয়া বিশ্বকাপ মেডেল খুঁজে পেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক : [২] হারিয়ে যাওয়া বিশ্বকাপ মেডেল ‘অনেক কষ্টে’ খুঁজে পেয়েছেন জোফরা আর্চার। টুইটারে জানিয়েছেন, গেস্ট বেডরুমে মেডেলটি পেয়েছেন।

[৩] সুপার-ওভারে দারুণ বল করে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো আর্চার ম্যাচ শেষে যে মেডেল পান সেটিই বাসা বদলের সময় হারিয়ে ফেলেন।

[৪] ২৫ বছর বয়সী এই তরুণ পেসার গত শনিবার বিবিসি রেডিও ৫ লাইভকে জানান, মেডেলটি খুঁজতে খুঁজতে ‘প্রায় পাগলের’ মতো অবস্থা তার।

[৫] আর্চার সেদিন বলেন, ‘কেউ আমাকে একটি পোর্ট্রেট উপহার দিয়েছিল। সেটি আমি টানিয়ে রেখেছিলাম। মেডেলটাও তার সঙ্গে ঝোলানো ছিল। আমি বাসা বদলেছি, ছবিটি দেওয়ালে আছে কিন্তু মেডেলটি নেই। প্রায় এক সপ্তাহ তন্ন তন্ন করে খুঁজেছি।

[৬] মেডেলটি ঘরে আছে বলেই বিশ্বাস ছিল আর্চারের, ‘আমি জানি এটা ঘরেই আছে। তাই আমি এটা খুঁজে যাচ্ছি।’
‘যেখানে সর্বশেষ দেখেছিলে, হারানো জিনিস সেখানেই খোঁজো,’ পুরনো এই প্রবাদ মেনে আর্চার গেস্টরুমে খুঁজতে গেয়ে আরাধ্য মেডেলটি পেয়ে যান।
[৭] টুইটারে লিখেছেন, ‘গেস্টরুমে টানা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি। -টাইটার থেকে

  • সর্বশেষ