মুসা আহমেদ: [২] স্পেনে করোনার মধ্যে শিশুদের বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। প্রায় দুমাস পর এ সুযোগ পেল করোনায় জর্জরিত স্পেনের শিশুরা। স্থানীয় সময় রোববার সকাল থেকেই রাজধানী মাদ্রিদ ছাড়াও গোটা দেশের শিশুদের বাবা-মায়েদের সঙ্গে বাড়ির বাইরে বের হতে দেখা যায়। সিএনএন
[৩] সিএনএনের প্রতিবেদনে বলা হয়, করোনায় দেশটিতে চলা লকডাউনের মধ্যেও শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা রোববার থেকে ১৪ বছরের কমবয়সী শিশুদের বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দেওয়ার ঘোষণা দেয় সরকার। ফলে ছয় সপ্তাহেরও বেশি সময় জরুরি অবস্থায় ভেতর বাড়িতে থাকার পর মুক্ত বাতাস নিচ্ছে দেশটির শিশুরা।
[৪] দেশটির সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, স্পেনে ১৪ বছর বয়সের নিচে প্রায় ৬৩ লাখ শিশু এখন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে মাত্র এক ঘণ্টার জন্য বাড়ির বাইরে থাকতে পারবে। তবে শর্তও জুড়ে দেয়া হয় তাদের। থাকতে হবে বাড়ির এক কিলোমিটারের মধ্যে, সঙ্গে থাকবে বাবা-মা কিংবা পরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তি।
[৫] আজ দেশটিতে নতুন করে ২৮৮ জন মারা গেছে। তবে গত একমাসে দেশটিতে তিনশ এর কম মৃত্যুর রেকর্ড নেই। গত ২০ মার্চ এর চেয়ে কম মৃত্যু ছিল।