শিরোনাম
◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানে করোনার সংক্রমণের জন্য দায়ী নারীরা: মাওলানা জামিল

ইত্তেফাক : [২] পাকিস্তানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য নারীদের দায়ী করে এক নতুন সমালোচনার জন্ম দিয়েছেন দেশটির প্রশিদ্ধ আলেম ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় দাঈ মাওলানা তারিক জামিল। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে তিনি এমন মন্তব্য করেন। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

[৩] ওই অনুষ্ঠানে তিনি বলেন, নারীদের অশালীন মনোভাব এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণদের বিপথে নেওয়াই পাকিস্তানে এই ভাইরাসের সংক্রমণের জন্য দায়ী।

[৪] এ সময় মাওলানা তারিক জামিল বলেন, 'কে আমাদের সম্মানকে টুকরো টুকরো করে দিয়েছে? কে আমাদের মেয়েদের নাচতে বাধ্য করছে? কে তাদের ছোট ছোট জামা-কাপড় পড়তে বলছে? এর জন্য আমি কাকে দায়ী করবো?'

[৫] তিনি আরো বলেন, যুগে যুগে যখনই মুসলিম নারী ও তরুণরা অশালীনতাকে বেছে নিয়ে বিপথে গিয়েছে, তখনই তাদের উপর খোদার গজব নেমে এসেছে। লুত (আ.)-এর সম্প্রদায়ের উপরও এই গজব এসেছিল, যখন তারা সীমা অতিক্রম করে। কোনো জাতি বা সম্প্রদায়কেই একবারের বেশি এই গজবের মুখোমুখি হতে হয় নি। শুধু লুত (আ.)-এর সম্প্রদায়ের উপরই পাঁচবার এ গজব নেমে এসেছিল।

[৬] মাওলানা তারিক জামিলের এই মন্তব্যের পরই তাকে নিয়ে পাকিস্তানের জনগণের মধ্যে এক তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই তার সমালোচনা করছেন।

এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারি। আরেক টুইট বার্তায় মাওলানা জামিলের এমন বক্তব্যকে নারীদের প্রতি অপমান উল্লেখ করে তাকে ক্ষমা চাইতে বলেন সিনেটর সেরি রেহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়