শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থল, সমুদ্র ও বিমানবন্দর দিয়ে আসা ৪১৪ জনকে স্ত্রীনিং করা হয়েছে

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, শনিবার দেশে বিমানবন্দর দিয়ে যারা এসেছেন তাদের সবাইকে স্ক্রীনিং করা হয়েছ। এই সংখ্যা ১৭৮ জন। এপর্যন্ত স্ক্রীনিং করা হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৮’শ ৮৩ জন।

[৩] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, শনিবার স্থলবন্দর দিয়ে প্রবাসীরা দেশে ফিরেছেন। তাদের সংখ্যা হলো ১০৮ জন। এদের সবাইকে স্ক্রীনিং করা হয়েছে। এপর্যন্ত স্ক্রীনিং করা হলো ৩ লাখ ২৮ হাজার ২’শ ৬৭ জন।

[৪] নাসিমা সুলতানা বলেন, শনিবার সমুদ্র বন্দর দিয়ে দেশে এসেছেন ১২৮ জন। এপর্যন্ত ১৫ হাজার ৬২ জনকে স্ক্রীনিং করা হয়েছে। এপর্যন্ত সব বন্দর দিয়ে দেশে আসা ৬ লাখ ৭৪ হাজার ৯’শ ৪০ জনকে স্ক্রীনিং করা হয়েছে।

[৫] অতিরিক্ত মহাপরিচালক প্রশাসণ বলেন, আগামীতেও যারা আসবে সবাইকে স্ক্রীনিং করা হবে। প্রতিদিন আপনাদের এই বিষয়ে আপডেট দেওয়া হবে।

  • সর্বশেষ