লাইজুল ইসলাম: [২] বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে ব্রিটিশ নাগরিকরা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছেরেছেন।
[৩] দুইদিন আগে ১৭৭ জন ব্রিটিশ নাগরিক দেশে ফিরে গেছেন। কোভিড ১৯ মহামরীর মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় বাংলাদেশে অবস্থানরত বিদেশীরা বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে নিজেদের দেশে ফিরছেন।
[৪] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বলেন, সরকারের অনুমতিক্রমে এই ফ্লাইট পরিচালিত হচ্ছে। তাছাড়া, এসব নাগরিকদের সব ধরনের চেকআপ করছে ব্রিটিশ এম্বাসি।
[৫] ২৬ এপ্রিল আরো একটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজে এসব ফ্লাইট শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন।
[৬] করোনা ভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের প্লেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিদেশি নাগরিকরা ঢাকা ত্যাগ করতে পারবেন।