শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আসাদুজ্জামানের মৃত্যুতে জাতি ত্যাগী নেতাকে হারাল: প্রধানমন্ত্রী

সমীরণ রায়: [২] এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, টাঙ্গাইলের গোপালপুর-ভুয়াপুরের সাবেক সংসদ সদস্য এবং মুজিবনগর সরকারের অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

[৩] তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে জাতি একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারাল।

[৪] শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[৫] শনিবার এক শোক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

[৬] খন্দকার আসাদুজ্জামান দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত থেকে শনিবার বিকাল ৪টা ১০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য অপরাজিতা হকের বাবা এবং একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর শ্বশুর।

  • সর্বশেষ