শিরোনাম
◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বের কোনো দেশে রোজা ১১ ঘন্টা আবার কোনো দেশে ২০ ঘন্টা

দেবদুলাল মুন্না: [২] গত শুক্রবার আলজাজিরায় প্রকাশিত খবরে এ তথ্য দেওয়া হয়। মুসলিমদের প্রধান দুই পবিত্র স্থান মক্কা ও মদিনা শরীফসহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ, আমেরিকা, স্কান্ডিনাভিয়ান বিভিন্ন দেশে শুক্রবার রোজা শুরু হয়ে গেছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু দেশে রোজা শুরু হয়েছে শনিবার। পবিত্র রমজানে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায় একযোগে মাসব্যাপী সিয়াম সাধনা করে। সাহরি খাওয়ার মধ্য দিয়ে রোজা শুরু হয় এবং ইফতার গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

[৩] আলজাজিরা জানায়, এবার বাংলাদেশ এবং ভারতে প্রায় ১৫ ঘণ্টার একটু কম বেশি রোজা রাখতে হবে। পাকিস্তানে হবে ১৬ ঘণ্টা।

[৪] সবচেয়ে কম সময়ের রোজা হবে চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডে। এসব দেশে ১১ ঘণ্টা একটু কম বেশি।

[৫] স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে সুইডেন, নরওয়ে,ফিনল্যান্ড, আইসল্যান্ডে রোজা দীর্ঘ হয়। এসব দেশে ২০-২২ ঘণ্টার একটু কম বেশি রোজা রাখতে হচ্ছে।

[৬] বৃটেনে ১৮ ঘণ্টার একটু কম বেশি। জার্মানিতে ১৯ ঘন্টার একটু কম বেশি রোজা রাখতে হচ্ছে।

[৭] কানাডা, রাশিয়া, যুক্তরাষ্ট্রে, ১৬ থেকে ১৭ ঘন্টার একটু কমবেশি রোজার সময় নির্ধারিত হবে।

[৮] সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ১৫ ঘণ্টার একটু কমবেশি হচ্ছে রোজার সময়।

[৯] রোজা রাখার সঙ্গে সূর্যের উদয়-অস্তের বিষয়টি থাকায় রোজার সময়ও কমবেশি হয়ে থাকে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ