শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় বাতিল হলো নেদারল্যান্ডের প্রিমিয়ার ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের কারণে আগেই স্থগিত করা হয় খেলা। এবার চলতি মৌসুমের শীর্ষ ফুটবল লিগ বাতিলেরই ঘোষণা দিলো নেদারল্যান্ডস। পয়েন্ট টেবিলের সবার ওপরে থেকেও শিরোপা জেতা হলো না আয়াক্সের।
তাছাড়া পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্লাব এরেডিভাইসেকে রেলিগেশনও করা হয়নি, দ্বিতীয় সারির লিগ থেকে কোনো দলকে শীর্ষ লিগেও আনা হয়নি।

[৩] পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডসে করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ হাজার ৫০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪ হাজারের অধিক। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব এখনো তেমন নিয়ন্ত্রণে না আনায় আগামী তিন মাসের জন্য খেলাধুলার বড় ধরনের সব ইভেন্ট বাতিলের ঘোষণা দেয় দেশটির সরকার। এর প্রেক্ষিতেই বাতিল করা হয় ডাচ প্রিমিয়ার লিগ।

[৪] লিগ স্থগিত হওয়ার আগ পর্যন্ত টেবিলের শীর্ষে ছিল আয়াক্স। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। এজেট আলকামারেরও পয়েন্ট ৫৬, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে দলটি। ছয় পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে ফেইনুর্ড। - ডাস মেইল

[৫] লিগ স্থগিত নিয়ে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় কেবিনেট যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সময়ের মধ্যে ২০১৯-২০ পেশাদার ফুটবল মৌসুম শেষ করা অসম্ভব হয়ে পড়েছে।

[৬] মৌসুম জুড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও এভাবে লিগ করা কষ্টের বলে উল্লেখ করলেন আয়াক্সের জেরারেল ম্যানেজার সাবেক ম্যানইউ তারকা এডউইন ভন ডার সার, “খেলোয়াড় ও কোচ হিসেবে আপনি মাঠে শিরোপা জিততে চাইবেন। মৌসুম জুড়ে আমরা টেবিলের শীর্ষে ছিলাম। দুঃখ আমরা চ্যাম্পিয়ন হতে পারলাম না। পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি। বর্তমান অবস্থান ফুটবলের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। -ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ