শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:২০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোজার মাসে সিএমপির কিছু নির্দেশনা জারি

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : [২] করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে রোজার মাসে সাহরি ও ইফতারকে কেন্দ্র করে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।

[৩] শুক্রবার (২৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরো রমজান মাসে ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না, রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে। এছাড়া, সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রয় করা যাবে না।

[৫] রেস্টুরেন্ট,খাবার দোকান বা অন্য কোথাও সেহেরি তৈরি, আয়োজন বা বিক্রয়করা যাবে না। কোথাও কোন ইফতার পার্টির আয়োজন করা যাবে না এবং সিএমপি'র অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।

[৬] নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশ ও জাতির স্বার্থে এসব সিএমপি কমিশনারের নির্দেশে এসব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নগরবাসাীকে এসব বিধি-নিষেধ মেনে চলতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়