শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেন ও আয়ারল্যান্ডে বইয়ের দোকানের ব্যবসা ধরে রাখতে আড়াই লাখ পাউন্ডের বই দান করছে অ্যামাজন

রাশিদ রিয়াজ : [২] করোনাভাইরাসের কারণে ব্রিটেন ও আয়ারল্যান্ডের বই বিপনিগুলো তীব্র লোকসান যাতে কাটিয়ে উঠতে পারে এজন্যে অ্যামাজনের এ উদ্যোগ যাতে প্রকাশনা শিল্প মুখ থুবড়ে না পড়ে। সিএনএন

[৩] করোনা পরিস্থিতিতে অন্যান্য দোকানপাটের মত বইয়ের দোকানগুলো বন্ধ হয়ে যায়।

[৪] এখন বইয়ের ব্যবসা টিকিয়ে রাখতে লন্ডন রিভিউ বুকশপ, পিকাডর ও ডাউন্ড বুকস অ্যামাজনের এধরনের দানে ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবে বলে মনে করা হচ্ছে।

[৫] একই সাথে এখাতে জড়িতদের অর্থ সাহায্য দেয়া হবে যাতে বিভিন্ন কোম্পানি বই বিক্রি, প্রকাশ, সরবরাহকে টিকিয়ে রাখতে পারে।

[৬] প্রকাশক সংস্থাগুলো এখাত রক্ষায় এগিয়ে এসেছে। বই বিক্রেতা সমিতি ৩০ হাজার পাউন্ড দান করবে। বিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউস দান করবে ৫০ হাজার পাউন্ড।

[৭] সাধারণ মানুষের দানও এক্ষেক্রে কম নয়। বই প্রেমিরা দান করছে ৬৮ হাজার পাউন্ড। দি বুক ট্রেড চ্যারিটির প্রধান নির্বাহি ড্যান হিক্স বলেন, গত কয়েক বছর ধরে এমনিতে বইয়ের ব্যবসায় মন্দা চলছে এবং করেনাভাইরাসের কারণে অসংখ্য বইয়ের দোকান বন্ধ হয়ে গেছে। সেখানে এধরনের দান উৎসাহব্যঞ্জক।

  • সর্বশেষ