শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শারীরিক দূরত্ব মেনে প্রথম বাজার চট্টগ্রামে, আজ উদ্বোধন

রাজু চৌধুরী : [২] করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বান্ধব বাজার চালু করতে যাচ্ছে চট্টগ্রাম নগরীর টিম কোতোয়ালী থানা পুলিশ। নগরীর নতুন রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্নারে বসবে এ বাজার। চট্টগ্রামের বৃহৎ রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় এ বাজার স্থাপন করা হয়েছে।

[৩] ২৪ এপ্রিল শুক্রবার দুপুর ১ টায় এই বাজারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বারষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। বিশেষ অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার  মোঃ মাহাবুবর রহমান।

[৪] কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, বাজারটি স্থানান্তরের জন্য প্রথম দিকে নগরীর পলোগ্রাউন্ড মাঠ বিবেচনা করা হলেও পরে ব্যবসায়ীদের এবং ক্রেতাদের সুবিধার জন্য নতুন রেল স্টেশনের পার্কিং স্পটটি নির্বাচন করা হয়েছে । সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ