শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ, তারাবির জামাতে অংশ নিতে পারবেন হাফেজসহ ১২ জন

সুজিৎ নন্দী: [২] করোনা সংক্রমণ পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে সব ধরনের ইফতার মাহফিলের নামে অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি ১০ জন মুসুল্লিও ২ জন হাফেজসহ মোট ১২ জন মসজিদে এশা ও তারাবির নামাজে অংশ নেওয়া সুযোগ পাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

[৩] বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে কীভাবে ১০ জন মুসল্লি নির্ধারিত হবে তার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়।

[৪] ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ কাল শুক্রবার একটি সার্কুলার জারি করা হবে। তবে ইতোপূর্বে মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়