শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নৌবাহিনীর চিকিৎসা সামগ্রী প্রদান, খাদ্য সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ইসমাঈল হুসাইন ইমু: [২] বৃহস্পতিবার খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে সেখানকার ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করেন।

[৩] এছাড়া রাজধানী ঢাকাসহ খুলনা ও চট্টগ্রামের দ্বায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ঔষধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

[৪] খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে ২শ’ পিস ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), ১ হাজার পিস মাস্ক, ১ হাজার সেট গ্লাভস, ২শ’ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ৫ পিস আইআর থার্মোমিটার, ১টি থার্মাল আর্চওয়ে, ১টি অটোমেটিক শ্যু ডিস্পে›সার এবং ১ হাজার পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করা হয়।

[৫] অন্যদিকে কাপ্তাই এ নৌসদস্যরা দিনব্যাপী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। এসময় তারা স্পিডবোটযোগে দূর্গম পাহাড়ী এবং টিলায় বসবাসকারী দু:স্থ জনগনের নিকট ত্রাণ সহায়তা পৌঁছে দেয়। উদ্ভূত এ পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনীর সহায়তা উক্ত জনগোষ্ঠীর দূর্দশা লাঘবে বিশেষ ভূমিকা রাখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়