শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মহামারী শেষ পর্যায়ে নয়, সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর মার্কেল

শাহনাজ বেগম : [২] টানা তৃতীয় দিনের মত নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে জার্মানিতে । সংক্রমণ মোকাবিলায় জার্মানির সব রাজ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। বেশ কয়েকটি রাজ্য আগেই এ নির্দেশনা দিলেও এ তালিকায় সর্বশেষ যুক্ত হচ্ছে ব্রেমেন। শুক্রবার ব্রেমেন সিনেট মাস্ক পরা বাধ্যতামূলক করতে যাচ্ছে। বিবিসি, ডয়চে ভেলে

[৩] জার্মানির মেকেলবার্গ রাজ্য ঘোষণা করেছে গণপরিবহনে মাস্ক না পরে উঠলে ২৫ ইউরো জরিমানা গুণতে হবে।

[৪] মার্কেল বলেছেন, জার্মানি এখনও করোনারা মহামারী মোকাবেলায় প্রথম পর্যায়ে রয়েছে। এ নিয়ে সরকারের কাছে সমস্ত উত্তর নেই তবে দেশটির জন্য সামাজিক দূরত্ব মেনে চলার নিষেধাজ্ঞাগুলো মেনে জীবনযাপন করতে হবে।

[৫] তিনি জানান, জনজীবনে সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত নেয়া তার চ্যান্সেলরশিপের অন্যতম কঠিনতম কাজ। মহামারী পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারি না, প্রতিদিনের জীবনযাত্রা আলাদা হবে।

[৬] এরই মধ্যে ১৬ টি রাজ্যে করোনা মোকাবিলায় জারি করা লকডাউ শিথিল করায় মার্কেল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রত্যেককে মহামারী মোকাবিলায় বৈশি^ক নিয়ম মেনে চলা উচিত।

[৭] দেশটিতে এ পর্যন্ত করোনাং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৪৮ জন এবং মারা গেছন ৫ হাজার ৩১৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়