শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা ◈ নরেন্দ্র মো‌দি ক্রিকেটার ছিলেন, ছিল নিজের দলও : প্রধানমন্ত্রীর জন্মদিনেই ফাঁস হলো এসব তথ্য  ◈ ক্রিকেটের বাতাস বইছে হকিতেও! ভারতে খেলতে যে‌তে রাজি নয় পাকিস্তান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:১২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে আক্রান্ত পোষা বিড়াল

মহসীন কবির : [২] যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আলাদা দুটি বাসার দুই পোষা বিড়ালের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিড়াল দুইটির শ্বাস নেয়ার সমস্যা দেখা দিলে পরীক্ষার করানোর পর করোনা শনাক্ত হয়। তবে বিড়ালগুলো দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডিবিসি টিভি

[৩] বুধবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশটিতে প্রথমবারের মতো পোষা প্রাণীর শরীরে করোনা উপস্থিতি পাওয়া গেল।

[৪] এর আগে, নিউ ইয়র্কে একটি সিংহ এবং একটি বাঘের করোনা ধরা পড়েছিল। তবে প্রথম বিড়ালটি যে বাসায় আক্রান্ত হয়েছে সে বাসার কেউই করোনা আক্রান্ত হননি। তবে দ্বিতীয় বিড়ালটির মালিকের করোনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে।

  • সর্বশেষ