শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের নামে চলা ভুয়া ফেসবুক পেজটি বন্ধের আহ্বান ডা. জাফরুল্লাহর

মাজহারুল ইসলাম : [২] গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে তার পক্ষে একটি পোস্টে এ আহ্বান জানানো হয়। তাতে বলা হয়, আমাদের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী কোনোভাবেই কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত নন।

[৩] অথচ তার নামে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে ফেসবুক পেজ’ খুলেছেন। ওই পেজ থেকে ওনার নামে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্র ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর সব শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি, পেজটি ভিজিট করে ফেক হিসেবে রিপোর্ট করুন।

[৪] এ বিষয়ে গত ২৪ মার্চ রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, যার নম্বর-১২৯৫। এতে ডা. জাফরুল্লাহ বলেন, আমার কোনো ফেসবুক আইডি নাই। কে বা কাহারা আমার নাম দিয়ে আমাকে বিপদগ্রস্ত করার জন্য এ কাজ করছে। বিষয়টি আমি নিজেও জানি না। সারাবাংলা

  • সর্বশেষ