শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চসিক কার্যালয়ের সামনে অটো স্যানিটাইজিং চেম্বার বসানো হলো

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে অটো স্যানিটাইজিং চেম্বার বসানো হয়েছে। এ চেম্বারের ভেতর দাঁড়ালে স্বয়ংক্রিয় স্প্রের মাধ্যমে মাত্র চার সেকেন্ডে নিজেকে জীবাণুমুক্ত করা যাবে।

[৩] চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র আবু আদনানের নেতৃত্বে ছয় শিক্ষার্থী এই অটো স্প্রে চেম্বারটি তৈরি করেছেন। ‘অটো ডিসইনফেকশান চেম্বার’ নামের এ স্বয়ংক্রিয় চেম্বারটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার টাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ চেম্বারটি উদ্বোধন করেন।

[৪] চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু আদনান বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটো ডিসইনফেকশান চেম্বারটি সার্বক্ষণিক সক্রিয় রাখা হবে। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে। চেম্বারে প্রবেশের দুই সেকেন্ডের মধ্যে ক্লোরিন মিশ্রিত দ্রবণ স্প্রে শুরু হবে। তবে গায়ে পিপিই পড়া অবস্থায় চেম্বারে প্রবেশ করতে হবে। মিশ্রণের রাসায়নিক পদার্থ সরাসরি গায়ে পড়লে তাতে হাঁচি শুরু হতে পারে।

  • সর্বশেষ