শিরোনাম
◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের ধাওয়ায় সিএনজি অটোরিকশা চালক খাদে

রাজু আলাউদ্দিন: [২] নাটোরের বড়াইগ্রামে হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে একটি সিএনজি অটোরিকশা রাস্তা থেকে নিচে পড়ে দুমড়ে মুচড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় চালক আলমকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

[৩] এলাকাবাসী জানায়, সকালে পাবনা থেকে একটি সিএনজি অটোরিকশা নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে গোধরা এলাকায় বনপাড়া হাইওয়ে থানা পুলিশ সিএনজিটিকে ধাওয়া করে। সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হয় চালক।

[৪] তবে বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুর রহমান জানান, পুলিশ দেখে সিএনজি অটোরিকশাটি পালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সময় টিভি

  • সর্বশেষ