শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়ূরও মেনে চলছে সামাজিক দূরত্ব

সালেহ্ বিপ্লব : [২] ভারতে জাতীয় পাখি হিসেবে ময়ূর এমনিতেও বীরদর্পে ঘুরে বেড়ায়,  সেখানকার মানুষ এই পাখির কোনো ক্ষতি করে না।করোনা প্রাদুর্ভাবের কারণে লকডাউন গোটা ভারতজুড়ে। বিক্ষিপ্ত কিছুর মানুষের বিচরণ ছাড়া জনশূন্য বিশাল দেশটির পথপ্রান্তর। এই সুযোগে মানুষের জায়গা দখল করে নিয়েছে ভারতের জাতীয় পাখী ময়ুর। ইন্ডিয়া টুডে

[৩] লকডাউনের এই সময়ে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে। কোথাও তিন ফুট কোথাও ছয় ফুট হিসেব করে এই দূরত্ব মানা হচ্ছে।

[৪] ভারতের বন বিভাগের কর্মকর্তা পারভীন কাসওয়ান টুইটারে একটি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, রাজস্থানের একটি স্কুলের বারান্দায় ময়ূরের দল বসে আছে সামাজিক দূরত্ব মেনে। অবাক করা ছবিটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়