শিরোনাম
◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামালপুর খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮৮ বস্তা চাল উদ্ধার

জামালপুর প্রতিনিধি : [২] সোমবার (২০ এপ্রিল) দুপুরে এসব চাল উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

[৩] উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার বাকু শেখের ছেলে মোশারফ হোসেনের গুদাম থেকে ১৮৫ বস্তা ও একই ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের বাবু মিয়া ছেলে নন্দু'র গুদামে ৯৯ বস্তা এবং আহালুর ছেলে শাহা আলীর গুদাম থেকে ১০৪ বস্তা করে মোট ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

[৪] তিনি আরও জানান, তবে এ সময় কাউকে আটক করা যায়নি। গুদাম মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং চালগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

[৫] জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি গুঠাইল বাজারে আরও সরকারি চাল রয়েছে। বিষয়টি জেনে গতকাল রোববার গভীর রাতে ইউএনওকে সঙ্গে নিয়ে ওইসব গুদাম চেক করি। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩৮৮ বস্তা চাল উদ্ধার করা হয়।’ সম্পাদনা: জেরিন আহমেদ

এদিকে চালগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, ওসি (তদন্ত) আনসার উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়