শিরোনাম
◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা! ◈ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ জাতীয় গ্রিডে টানা টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ মেট্রোরেলের চার স্টেশনে ব্যবসার সুযোগ, যেভাবে করবেন আবেদন ◈ এসএসসিতে জিপিএ-৫ পাওয়া দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার, যেভাবে হবে নির্বাচন

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বান্ধবী-সন্তানদের সঙ্গে রোনালদোর মর্নিং সেলফি ভাইরাল নেটদুনিয়ায়

স্পোর্টস ডেস্ক : [২] বাবার বুকের উপর শুয়ে ইভা, মাতেও, অ্যালানা মার্টিনা। পাশে শুয়ে বান্ধবী জর্জিনা রডরিগেজ। শনিবার সকালে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর এমনই এক আদুরে সেলফি ভাইরাল হল ইন্টারনেটে।

[৩] তিন সন্তান ও জর্জিনার সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ক্যাপশন হিসেবে ক্রিশ্চিয়ানো লিখেছেন, দিন শুরু করার সেরা উপায়। এর আগে গত সোমবার সন্তানদের সঙ্গে ক্রিশ্চিয়ানোর একটি মজার ভিডিও ভাইরাল হয়েছিল ইন্টারনেটে। ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন জুভেন্তাস তারকা। যেখানে ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গেই অভিভাবকের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়কে।

[৪] ভিডিওতে পরিষ্কার রোনালদোর খুদে সন্তানরা যখনই রোনালদোর ট্রেনিং পন্ড করে দিতে উদ্যত হয়েছে তখনই তাদের এক হাতে তুলে নিয়ে ভার হিসেবে ব্যবহার করছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা। তবে ভিডিওর শুরুতে দুই খুদেকেই রোনালদোর সিট-আপে সাহায্য করতেও দেখা যায়। ইনস্টাগ্রামে ভিডিওটির ক্যাপশন হিসেবে লেখেন, বাচ্চারা বাবাকে তার কাজ করতে দাও। এরপরেও একাধিক ভিডিওর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সংযোগস্থাপনের চেষ্টা করেছেন রোনালদো। বান্ধবীর সঙ্গে রোনালদোর জগিং সেশনের একটি ভিডিও দিনকয়েক আগে ভাইরাল হয় ইন্টারনেটে।

[৫] করোনার জেরে বন্ধ ফুটবল। পিছিয়ে গিয়েছে ইউরো ২০২০। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে আপাতত চার সন্তান ও জর্জিনার সঙ্গে মাদেইরাতে নিজ বাসভবনে গৃহবন্দি রোনালদো। এরইমধ্যে গত শনিবার মাইক্রোবøগিং সাইট টুইটারে দুটি ছবি পোস্ট করেন জুভেন্তাস তারকা। যেখানে দুটি ভিন্ন ছবিতে ক্রিশ্চিয়ানোকে দেখা যাচ্ছে দুটি ভিন্ন দেশের পতাকা আঁকা মাস্ক পরে। প্রথমটি অবশ্যই তার মাতৃভূমি পর্তুগালের আর দ্বিতীয়টি ইুালির। গত মওশুমের শুরুতেই রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি দিয়েছিলেন তুরিন। তাই জুভেন্তাস তারকার কাছে ইতালি এখন তার দ্বিতীয় ঘরের মতোই।

[৬] স্বাভাবিকভাবেই পর্তুগালের পাশাপাশি রোনালদোর মন পড়ে রয়েছে করোনায় ব্যাপক ক্ষতিগ্রস্থ ইতালিতেও। - ইনস্টাগ্রাম থেকে

  • সর্বশেষ