শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কাছে হেরে গেলেন আমেরিকা প্রবাসী শাহজালাল

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : [২] জেলার মো.শাহজালাল (৪৩) ডিভি লটারিতে জিতে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আমেরিকায় পাড়ি দিয়ে ছিলেন। রোববার (১৯ এপ্রিল সকাল ১০ টায়) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স হাসপাতালে তার মৃত্যু হয়। শাহজালাল পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া পাতরাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ পুত্র।

[৩] হামিদপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম জানান, মোঃ শাহজালালের বাবা আব্দুস সামাদ ছিল একজন দর্জি শ্রমিক। ডিভি লটারী পেয়ে ১৯৯৮ সালে সে আমেরিকার পথে পাড়ি জমায়। সেখানে সে স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে বসবাস করছিল। গত ২৬ মার্চ সে করোনায় আক্রান্ত হোন তিনি। অবস্থার অবনতি হলে তাকে নিউইয়র্কের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যু সংবাদে তার ভাই বোনদের মাঝে হতাশা নেমে এসেছে। গত তিন মাস আগে সে বাড়ীতে এসে ছিলো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ