শিরোনাম
◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য ◈ মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা জীবনের অন্যতম হৃদয়বিদারক: সেই ছাগলকাণ্ড নিয়ে যা বললেন আসিফ নজরুল ◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা আত্মহত্যা করতে চাইলে সরকার কীভাবে ঠেকাবে?

প্রভাষ আমিন : সরকারের করোনা প্রস্তুতিতে ঘাটতি ছিলো, এখনো অনেক অব্যবস্থাপনা আছে এটাও সত্যি। কিন্তু নিজেরা সচেতন না হয়ে শুধু সরকারকে গালি দিলেই কি করোনা মুক্ত হওয়া সম্ভব? মানুষ লাখে লাখে বাড়ি যাবে, শ্রমিকরা আসবে, বাজারে থাকবে উপচেপড়া ভিড়, চুরি করে বাসার ছাদে জামাত করবে, পুলিশকে ফাঁকি দিয়ে বিকালে হাওয়া খেতে বেরোবে।
এই জাতিকে রক্ষা করার সাধ্য আসলে কারও নেই। এটা কোনো ফাইল ছবি নয়। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় এক হুজুরের জানাজার ছবি। এরপর আর সরকারকে কিছু বলতে লজ্জা লাগছে। সরকার যতো চেষ্টাই করুক, করোনার বিস্তার ঠেকাতে পারবে না। আমরা আত্মহত্যা করতে চাইলে সরকার কীভাবে ঠেকাবে? দুদিন পর আমরা চিৎকার করবো ব্রাহ্মণবাড়িয়ায় পর্যাপ্ত আইসিইউ নেই কেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ