শিরোনাম
◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত'

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ফের চিকিৎসকসহ তিনজন করোনায় আক্রান্ত, একজনের মৃত্যু

খোকন আহম্মেদ , বরিশাল: [২] বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন রোগির করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে। এরমধ্যে একজন পুরুষ চিকিৎসক, একজন মেডিকেল ছাত্র, অপরজন বরগুনা জেলার বাসিন্দা। চিকিৎসক আক্রান্ত হওয়ায় সাধারণ চিকিৎসকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।

[৩] শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ বাকির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের মধ্যে আক্রান্ত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের এক ছাত্র (২৪) রয়েছে। তার বাড়ি গৌরনদী উপজেলায়। সে গত বুধবার কুমিল্লা থেকে তার বাড়ি গৌরনদীতে আসে।

[৪] জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আক্রান্ত চিকিৎসক গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকার ভাড়াটিয়া ও আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে দায়িত্বরত ছিলেন এবং তার স্ত্রী একই উপজেলার বাকাল ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের নারী চিকিৎসক।

[৫] এর আগে এই দম্পতি করোনায় আক্রান্ত হন। ডাক্তার দম্পত্তি শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] তৃতীয় ব্যক্তি ৭২ বছরের বৃদ্ধ বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা। তিনি পরীক্ষার আগেই শুক্রবার সন্ধ্যায় শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে তার পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত।গত (১৬ এপ্রিল) দুপুরে ওই বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে পটুয়াখালীর

[৭] কলাপাড়া উপজেলার বাসিন্দা ৪০ বছর বয়সের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে গত ১০ দিনে পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা ইউনিটে ২৩ জন রোগি ভর্তি রয়েছে যার মধ্যে পাঁচজনের রিপোর্ট পজেটিভ। সবমিলিয়ে বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। যারমধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন নার্সও রয়েছেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ