শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে লকডাউন তুলে নিতে যাচ্ছে টেক্সাস

আসিফুজ্জামান পৃথিল : [২] রাজ্যটির রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোর্ট বলেছেন আকারে বিশ্বের ১০ম বৃহত্তম অর্থনীতিটি বসে থাকতে পারে না এভাবে। জানা যায়, অর্থনীতি খুলতে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে প্রবল চাপের মুখে আছেন তিনি। সিএনএন

[৩] তবে রাজ্যটির চিকিৎসা বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা বলছেন এই সিদ্ধান্ত হবে আত্মঘাতি। এ কারণে অ্যাবর্ট বলছেন লকডাউন উঠলে তা হতে পারে আংশিক। তিনি জানান একদল বিশেষজ্ঞ এই বিষয়ে তাকে পরামর্শ দেবেন। যা করা হবে সেই পরামর্শের ভিত্তিতেই হবে।

[৪] জানা গেছে, ‘স্ট্রাইক ফোর্স টু ওপেন টেক্সাস’ নামের এই গ্রুপটি পরামর্শ দিয়েছে অন্তত ২৭ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি রাখতে।

[৫] ২ এপ্রিল স্টে এট হোম নির্দেশনা জারি করেন অ্যাবোট। ২৭ তারিখেও যদি লকডাউন তোলা হয়, তিনিই হবেন প্রথম মার্কিন গভর্নর যিনি নিজ রাজ্যের অর্থনীতি আবারও চালু করবেন।

[৬] অ্যাবোট বলেন, ‘টেক্সাস অবমুক্তি অবশ্যই ধাপে ধাপে হবে। মে মাসের এক তারিখে অবশ্যই সকল প্রতিষ্ঠান খুলে যেতে পারবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়