শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় মসজিদে নববীতে থার্মাল ক্যামেরা স্থাপন করলো সৌদি কর্তৃপক্ষ

ইসমাঈল আযহার: [২] সৌদি আরব কর্তৃপক্ষ করোনাভাইরাস মোকাবেলায় মসজিদে নববীতে থার্মাল ক্যামেরা স্থাপন করেছে। যেটির সাহায্যে মসজিদটিতে আসা মুসল্লিদের শরীরের তাপমাত্রা মাপা যাবে। টুইটার, আল আরাবিয়া

[৩] এসপিআই-এর খবর অনুযায়ী প্রতিটি থার্মাল ক্যামেরা নয় মিটার দূর থেকে একসঙ্গে ২৫ জন মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে সক্ষম।

[৪] মানুষের শরীর থেকে সংগ্রহীত ডাটা এক মাস পর্যন্ত সংরক্ষিত থাকে এই ক্যামেরায়। প্রয়োজন হলে যে কোনও সময় এই ডাটা ডাক্তারদের নিকট পাঠানো যাবে।

[৫] সৌদি সরকার করোনারভাইরাস বিস্তার রোধে মসজিদের হারাম এবং মসজিদ নববীসহ দেশের সব মসজিদে জুমার নামাজসহ জামাতের নামাজ আদায় নিষিদ্ধ করেছে। যে আইন এখনো বলবৎ রয়েছে।

[৬] দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৪২ জন। এটিতে আক্রান্ত হয়েছে মারা গেছে ৮৭ জন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ১ হাজার ৪৯ জন। ওয়াল্ড মেটার্স ইনফো

  • সর্বশেষ