শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিঙ্গাপুরে ১৩০৫ বাংলাদেশি করোনা শনাক্ত, [২] শনাক্তদের ৯০ শতাংশ প্রবাসী শ্রমিক

সিরাজুল ইসলাম: [৩] সিঙ্গাপুরে বুধবার ২৫৬ বাংলাদেশি করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে এক হাজার ৩০৫ বাংলাদেশি করোনা শনাক্ত হয়েছে। স্ট্রেইটস টাইমস

[৪] এদিন দেশটিতে ৪৪৭ জন করোনা শনাক্ত হয়। তাদের ৫৭ শতাংশ বাংলাদেশি। দেশটিতে মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৯ জন। মারা গেছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫২ জন।

[৫] বেশিরভাগ সংক্রমণই হয়েছে ডরমিটরিতে থাকা অভিবাসী শ্রমিকদের মধ্যে। কেবল এস-১১ ডমরিটরিতেই বাসিন্দাদের মধ্যে বুধবার পর্যন্ত ৭৯৭ জন করোনা শনাক্ত হয়েছে।

[৬] এদিকে শুক্রবার পর্যন্ত মালয়েশিয়ায় ৬৩ বাংলাদেশি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভিন্ন দেশের ৬০১ জন করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ। দ্য মালয়েশিয়ান টাইমস

[৭] শনাক্ত ২৪২জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন ৩৫৬ জন। মারা গেছেন তিনজন।

[৮] শনাক্ত ৬০১ বিদেশির মধ্যে ইন্দোনেশিয়ার ১০৮, ফিলিপাইনের ১০৪, ভারতের ৬০, মিয়ানমারের ৩১, পাকিস্তানের ৫১ জন রয়েছেন। নিউ স্ট্রেইটস টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়