শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবন হুমকির মুখে ফেলে জামাতে নামাজের জন্য আশপাশের ঘর-বাড়ির মানুষকে ডাকা যায়েজ নেই, ফতোয়া জারি করলো মিশরের দারুল ইফতা

ইসমাঈল আযহার: [২] করোনা পরিস্থিতিতে মসজিদে নামাজ বন্ধ করা হয়েছে। এ কারণে বাড়িতে জামাত করে নামাজ আদায় করছে অনেক পরিবার। আবার অনেকেই জামাতে নামাজ আদায় করতে আশপাশের বাড়ি-ঘরের মানুষদের ডেকে থাকেন। বর্তমান পরিস্থিতিতে এভাবে মানুষদের নামাজের জন্য ডাকা এবং তাদের নিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করার ব্যাপারে ফতোয়া জারি করেছে মিশরের জাতীয় দারুল ইফতা (ইসলামিক রিসার্চ সেন্টার)। আল আরাবিয়া, জিসি উর্দু

[৩] দেশটির দারুল ইফতা বোর্ডের ( ইসলামিক রিসার্চ সেন্টার) সদস্য মুহাম্মাদ আব্দুস সামি বলেন, মানুষের জীবন হুমকির মুখে ফেলে বাড়িতে জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য আশপাশের বাড়ি-ঘরের মানুষদের ডাকা যায়েজ নেই। কারণ, হতেও পারে নামাজের জন্য ডাকা এসব লোকদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত।

[৪] তিনি আরও বলেন, মসজিদে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত লকডাউনের জন্য নয়, এই সিদ্ধান্ত করোনাভাইরাস থেকে মুসল্লিদের সুরক্ষা দেয়ার জন্য।

  • সর্বশেষ