শিরোনাম
◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান!

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউন উপেক্ষা করে সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীরা সক্রিয়

ইসমাঈল হুসাইন ইমু : [২] শুক্রবার গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে মো. শহিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মঈন উদ্দিন (৩২) নামে অপর এক যুবক গুরুতর আহত হয়েছেন। মাদক ব্যবসার বিরোধেই এ হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কিশোরকে ৬ রাউন্ডগুলি ভর্তি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

[৩] গত ৮ এপ্রিল ভোরে রানা দাদা (৫০) নামে এক ভাসমান ব্যক্তি খুন হন। তার গলায় আঘাতের চিহ্ন ও শীরের রক্তাত্ব জখম ছিল। এরআগে গত ২৭ মার্চ রাতে রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে মাদকাসক্ত সন্ত্রাসী সজীবের ছুরিকাঘাতে তার মা সুরাইয়া আক্তার (৪৫) নিহত হন। এই দু’টি ঘটনা মাদক ব্যবসার বিরোধে হয়েছে পুলিশের ধারনা। এঘটনায় রমনা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রিপন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

[৪] সংশ্লিষ্টরা জানান, সরকার করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। সারা দেশের সঙ্গে সড়ক, নৌ ও রেলপথে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে গা-ঢাকা দিয়েছে মাদকের খুচরা বিক্রেতারাও। দুষ্প্রাপ্য হয়ে পড়েছে হেরোইন, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য। তবে অনেক কারবারি নতুন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের মজুদ বাড়ানোর চেষ্টা করছে।

[৫] পুলিশ জানায়, গত মার্চ মাসের ২৯ দিনে বিভিন্ন থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ১ হাজার ৬০১ জনকে আটক করা হয়েছে। আর জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য।

  • সর্বশেষ