শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে করোনায় নতুন দুজনসহ আক্রান্ত মোট ৫জন

ঠাকুরগাঁও প্রতিনিধি : [২] এ নিয়ে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। আজ শুক্রবার নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছে তারা হলেন রানীশংকৈল ও হরিপুর উপজেলার। জেলার হরিপুর উপজেলায় আগের দুইজন ও নতুন একজন মোট তিনজন। পীরগঞ্জে আগের আক্রান্ত একজন ও নতুন করে রাণীশংকৈল উপজেলায় আরেকজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো । শুক্রবার সন্ধ্যায় জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গেল ২৪ ঘন্টায় আরো এ জেলা থেকে আরো ৬৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত এ জেলা থেকে মোট ২৪৬ জনের নমুনা পাঠানো হয়েছে । আর ৬৯ জনের নমুনার ফলাফল আগামীকাল পাওয়া যাবে যা আগের নমুনার বাইরে।

[৩] এ বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ নতুন করে জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলার আরো দুজন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া নতুন করে আরো ৬৯ জনের নমুনা পাঠানো হয়েছে। নমুনা পরিক্ষার পর বলা যাবে ফলাফল বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়