শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আফগানিস্তানের মূল মার্কিন সেনা চৌকির কাছেই বন্দুক হামলায় ৬ জনের প্রাণহানি

শাহনাজ বেগম: [২] রাজধানী কাবুলের পূর্বদিকে লাহমন প্রদেশের বাগরাম বিমান ঘাঁটি থেকে প্রায় ৫০০ মিটার দূরে শুক্রবার অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্য আরো ৩ জন আহত হয়েছেন। ঘটনা তদন্ত করছে পুলিশ। আল-সাবাহ, এপি।

[৩] পারওয়ানের প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে এক বন্দুকধারী তাদের উপর গুলি চালায়। শ্রমিকরা ওই সেনা ঘাঁটিতে পরিষ্কার পরিচ্ছন্নতার পরিষেবা দেয়। বন্দুকধারী পালিয়ে গেছে বলে তিনি জানান।

[৪] তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহেদ বলেছেন, এই ধরণের হামলায় কিছু করার নেই।

[৫] আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় অঞ্চলে সক্রিয় দায়েশ গোষ্ঠী ৯ এপ্রিল বাগরাম বিমান ঘাঁটিতে একটি গাড়ি থেকে পাঁচটি রকেট নিক্ষেপের দায় স্বীকার করে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়