শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্য মন্ত্রীকে পরিবর্তন করতে বললেন ব্যারিস্টার সুমন

এস এম নূর মোহাম্মদ : [২] শুক্রবার ফেসবুকে লাইভে সুমন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থতার মধ্যে টপে। গত বছর ৯০ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী থাইল্যান্ডে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। অথচ নিউজিল্যান্ডে লকডাউন থাকা অবস্থায় সেখানকার স্বাস্থ্যমন্ত্রী শুধু সি-বিচে বেড়াতে যাওয়ায় তাকে ডিমোশন দিয়ে অন্য মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।

[৩] সুমন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর ছেলে, স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা শোনা যায়। স্বাস্থ্যমন্ত্রীর ওপর কারো আস্থা নেই। তার মাথায় ব্যবসা ছাড়া কিছু নেই। আমাদের শেষ ইচ্ছা করোনায় আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে এরকম ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী রেখে যেতে চাই না।

[৪] সুমন আরো বলেন, বেশিরভাগ মানুষ মনে করে স্বাস্থ্যমন্ত্রণালয়ের মন্ত্রীসহ যারা আছেন তারা সিন্ডিকেট করে প্রধানমন্ত্রীকে ডুবানোর ষড়যন্ত্রে ব্যাস্ত। এছাড়া আওয়ামী লীগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো অপরিহার্যতা নেই বলেও লাইভে দাবি করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়