শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের প্রায় ৪০ জেলায় করোনাভাইরাসের রোগী পাওয়া যাচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

মহসীন কবির : [২] জেলাগুলোর নাম জানাননি স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান। যমুনা টিভি ও কালেরকন্ঠ

[৩] দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৬৬ জনসহ মোট ১৮৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ সময় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকার আহ্বান জানান তিনি।

[৪] ব্রিফিংয়ে পরে যোগ দেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

[৫] বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ২৬৬ জনসহ মোট ১৮৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

[৬] ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জনসহ করোনাভাইরাস থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫৮ জন।

[৭] স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় বেশি আক্রান্ত এলাকাসমূহ আপনারা ইতোমধ্যেই জানেন। ঢাকা, নারায়ণগঞ্জ, মিরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ এবং কেরাণীগঞ্জসহ আরও বেশ কয়েকটি জেলায় অর্থাৎ প্রায় ৪০টি জেলায় করোনা রোগী এখন পাওয়া যাচ্ছে।

[৮] তিনি বলেন, পিপিই প্রস্তুত করতে সময় লেগেছে কারণ পিপিইর কাঁচামাল দেশে ছিল না। রপ্তানি বন্ধ ছিল এবং প্রস্তুতকারকও তেমন ছিল না। আমরা আস্তে আস্তে সেই প্রস্তুতকারক সৃষ্টি করেছি। এবং আমরা এখন প্রতিদিন প্রায় এক লক্ষ পিপিই সারা দেশে দিচ্ছি এবং এ সক্ষমতা অর্জন করেছি।

[৯] করোনা শনাক্তের জন্য দেশে ২০টি ল্যাব স্থাপন করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

  • সর্বশেষ