শিরোনাম
◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

দেবদুলাল মুন্না:[২] ১৯৭১ সালের এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। মুজিবনগর দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] মেহেরপুরের বৈদ্যনাথতলা ,যা পরে মুজিবনগর নামে পরিচিতি পায়।সেখানে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের জন্য যে অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সেসময় মেহেরপুরের সাবডিভিশনাল অফিসার তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

[৪] বর্তমানে তৌফিক-ই-ইলাহী চৌধুরী জ্বালানি বিষয়ক উপদেষ্টা। তিনি বিবিসিকে জানান, মেহেরপুর থেকে ১০/১২ কিলোমিটার দূরত্বে হলেও রাস্তাঘাট নষ্ট থাকায় সহজে যাওয়া যায় না। আবার ভারত থেকে সহজেই সেখানে প্রবেশ করা যায়।আমবাগান থাকায় বিমান হামলা হওয়ার সম্ভাবনাও কম থাকায় এ স্থান বেছে নেওয়া হয়।মঞ্চে সাত/ আটটি চেয়ার ছিল।একটি বঙ্গবন্ধুর জন্য ফাঁকা ছিলো।

[৫]বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি , সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল। শেখ মুজিব পশ্চিম পাকিস্তানে কারাবন্দী থাকায় তিনি ছাড়া অন্যরা এদিনে শপথ নেন।

[৬]দিবসটি উপলক্ষে বিগত বছরগুলোতে বিভিন্ন কর্মসূচি পালিত হলেও এবার করোনা সংক্রমণের কারণে বাইরে কোনো অনুষ্ঠান পালিত হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়