শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন ডাক্তার, কোথায় ‘পালিয়ে’ গেছেন?

গোলাম মোর্তোজা : ‘ন্যায্যতা-স্বচ্ছতা’ একটি সামগ্রিক বিষয়। মানুষের অধিকার ‘ভোটে-নির্বাচনে’ যদি ন্যায্যতা-স্বচ্ছতা না থাকে, ভোটের জন্য যদি জনগণের প্রয়োজন না হয়, আপনি যদি ভোট মেকানিজমের অংশ না হন, তবে আপনার কোনো গুরুত্ব নেই। কোন ডাক্তার, কোথায় ‘পালিয়ে’ গেছেন? কোনো তথ্য-প্রমাণ দরকার নেই। জনমনে মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়া গেছে যে, ডাক্তাররা দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করছেন। গত কয়েকদিনে শতাধিক ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। তাদের অধিকাংশই জুনিয়র ডাক্তার, কাজ করছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। তারা কেউ প্রণোদনা চাইছেন না, পালিয়েও নেই। তাদের কেউ পিপিই পেয়েছেন, কেউ পাননি।’ ওয়ান টাইম ইউজ’ পিপিই বারবার ব্যবহার করা বিপদজনক। কী করবেন বুঝে উঠতে পারছেন না।
বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বসলেন না,আলোচনা করলেন না। তাদের কিট আমদানির অনুমতি নেই, পরীক্ষার অনুমতি নেই। কোভিড-১৯ যুদ্ধে তাদের ভূমিকা কি হবে, জানালেন না। তাদের প্রণোদনা দেবেন, না চাপ দিয়ে বাধ্য করবেন-কিছুই পরিস্কার করলেন না। অথচ জনমনে এই ধারণা দিয়ে দেওয়া গেছে যে, ডাক্তারদের জন্যে পাঁচ তারকা হোটেলের ব্যবস্থা করা হয়েছে। হোটেলের তালিকা প্রকাশ করা হলেও, হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যেকোনো আলোচনাই করা হয়নি, তা কয়জন জানেন? কোনো কিছুই বিচ্ছিন্নভাবে ঘটছে না। প্রথমে ‘পালিয়ে’ তারপর ‘বরখাস্ত’ অতঃপর হোটেলের তালিকা প্রকাশ। এদেশের জনগণই ‘বিচ্ছিন্ন’ আপনাদের ক্ষুদ্ধতাটাই ‘বিচ্ছিন্ন।’ ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়