শিরোনাম
◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের ◈ সৌদির পুঁজি-প্রযুক্তি, বাংলাদেশের জনশক্তি: নতুন অংশীদারত্বের প্রত্যাশা ◈ মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ দিনে ১৫ হাজার কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে নৌ পুলিশ

সুজন কৈরী : [২] জাটকা সংরক্ষণ অভিযান চালিয়ে ৩৭৫ মন ওজনের জাটকা ইলিশগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো বিভিন্ন এতিমখানা, বেদে পল্লী, স্থানীয় দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

[৩] নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল মিডিয়া এন্ড ট্রেনিং) ফরিদা পারভীন বলেন, নৌ পথের নিরাপত্তা, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নদীতে জনসাধারণের অবাধে চলাচল নিয়ন্ত্রণ এবং চলমান জাটকা সংরক্ষণ অভিযান জোরদারে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীগুলোতে প্রয়োজনীয় স্পীড বোট, রশদ ও অস্ত্র শস্ত্রসহ মোতায়েন করা হয়। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোতায়েন থাকবে। গত ১১ এপ্রিল প্রাথমিক পর্যায়ে ৫টি জাহাজ দিয়ে শুরু হলেও বর্তমানে ১৯টি জাহাজ নিয়ে কাজ করা হচ্ছে।

[৪] জাহাজগুলো মোতায়েনের পর থেকে বিভিন্ন নদী বন্দর বা ঘাট থেকে ৩১০ জন বিভিন্ন পেশার শ্রমিকদের আটকের পর পুশব্যাক করা হয়েছে।

[৫] নৌ পুলিশ মনে করছে, যদি ইটভাটার মালিকরা ন্যুনতম প্রণোদনা দিতেন এবং শ্রমিকদের বাড়িতে যাওয়ার জন্য ছুটিতে না ছাড়তেন তাহলে নৌ পথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ অধিতর সহজ উপায়ে ও কার্যকরভাবে করা সম্ভব হতো।

  • সর্বশেষ