শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ের আসরে কনে রেখে পালাল বর, কনের মাকে অর্থদণ্ড

মাসুদ আলম : [২] গতকাল সন্ধায় নোয়াখালীর সদর উপজেলার মহতাপুর গ্রামের মৌলভীসাহেবের বাড়িতে অভিযান চালিয়ে এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও আসাদুজ্জামান রনি।

[৩]এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাড়ির পেছন দিয়ে দিয়ে বিয়ের আসর থেকে বর ও মেয়ের বাবা পালিয়ে যান। বিয়েবাড়িতে যত্রতত্র খাবার ও চেয়ার টেবিল পড়ে থাকতে দেখা যায়।

[৪] নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি জানান, মেয়ের বাবা ও বর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ছাত্রীর বয়স ১৮ হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেবে না এ মর্মে তার মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। এ ছাড়া বিয়ের আয়োজন করে লোকজনের সমাগম করার অপরাধে মেয়ের মাকে অর্থদণ্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়