শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৩৬ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশনা উপেক্ষা করে পিকআপে যাত্রী বহন, চালক ও মালিক গ্রেফতার

রাজু চৌধুরী:[২] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে পিকআপে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহর থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় পিকআপের চালক ও মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] বুধবার (১৫ এপ্রিল) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন,  মঙ্গলবার দিবাগত রাতে পিকআপে যাত্রী নিয়ে ওপরে ত্রিপল দিয়ে ঢেকে সিএমপি বাকলিয়া থানাধীন বগারবিল থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। পথে পুলিশ গাড়ির চালককে আটক করে। পরে চালকের দেওয়া তথ্যে ভোররাতে অভিযান চালিয়ে মালিককে আটক করা হয়। করোনা ভাইরাস নিয়ে সরকারের নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করায় গাড়ির চালক, মালিক ও দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুইজন হলেন, পিকআপ চালক মো. মাঈন উদ্দীন (২৫) ও গাড়ির মালিক মো. বেলাল উদ্দীন (৬৫)। এদের মধ্যে মাঈন উদ্দীনের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পাঠাশালা এলাকায় এবং বেলাল উদ্দীনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সেন্দাশিলপুর এলাকায়।দালাল দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

[৪] ওসি জানান, তারা সাধারণ মানুষকে হুমকির মুখে ফেলে দেয় এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা মেনে সবাইকে ঘরে অবস্থান করতে হবে। যারা প্রশাসনের নির্দেশনা অমান্য করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাঁড়াবে তাদের আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ